প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মির্জা ফখরুল বেসরকারিভাবে বিজয়ী

অনলাইন ডেস্ক:
 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বেসরকারিভাবে জয় পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, তিনি বড় ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেছেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন মোট ৭২ হাজার ৫৪৭ ভোট।

নির্বাচন কমিশন ও স্থানীয় সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের মোট ৬২টি কেন্দ্রে মির্জা ফখরুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার পেয়েছেন ৪৪ হাজার ৪০২ ভোট। অর্থাৎ মির্জা ফখরুল প্রায় ২৮ হাজার ১৪৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়