প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাঁজাসহ উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেনাবাহিনীর হাতে আটক

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মনির সরদার কে (৩৪) গাঁজাসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সেনাবাহিনীর একটি অভিযানে উপজেলার শোলক এলাকা থেকে তাকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদক ও চাঁদাবাজির সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনাসদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোঃ মনির সরদারকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে তাকে উজিরপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনাবাহিনীর টিম বলেন তাদের এই মিশন অব্যাহত থাকবে। কোনো অপরাধিকে ছাড় দেওয়া হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়