প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবহাওয়া কেমন থাকবে আজ

আয়কর বার্তা : রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে আরো বলা হয়েছে, আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি পশ্চিম/দক্ষিণ-পশ্চিম থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

 
সেই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেডর্ক করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়