প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ০১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীসহ সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

আয়কর বার্তা : রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগেই আগামী ২৪ ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

 

মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে।

এই পরিস্থিতিতে আগামীকাল বুধবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সম্ভাব্য বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়