মো: জসীম উদদীন :
২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর–বাসাইল) আসন থেকে আয়কর আইনজীবী অ্যাডভোকেট আহমেদ আযম খান বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম। ১৫ ফেব্রুয়ারি ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশের সভাপতি এ এইচ এম মাহবুবুস সালেকিন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো: আবু নাছের মজুমদার মেজবাহ। উপস্থিত থেকে বক্তৃতা করেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মো: আব্দুল মতিন, বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট রমিজ উদ্দিন আহম্মেদ, মহাসচিব অ্যাডভোকেট মো: মাজম আলি, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো: জাফর উল্লাহ ও মো: মনজুর হোসেন পাটোয়ারী প্রমুখ।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান। আয়কর আইনজীবী সংগঠন ও পেশাজীবী মহল আশা প্রকাশ করেছেন, সংসদে তার উপস্থিতি কর আইন সংস্কার, কর প্রশাসনের স্বচ্ছতা বৃদ্ধি এবং করদাতাবান্ধব নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।