আয়কর বার্তা রিপোর্ট: রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। বাসে থাকা বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে কারওয়ান বাজার এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় এই দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ক্ষণিকার একটি বাস আজ সকালে মহাখালী এলাকায় দুর্ঘটনায় শিকার হয়েছে। ডাকসু নেতৃবৃন্দ হাসপাতালে এসেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে কাজ করছেন।
এদিকে ডাকসু ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, ‘এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় ঢাবির বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে। প্রাথমিকভাবে আমরা বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পেয়েছি।
তাদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
তিনি আরো জানান, আমি ঘটনাস্থল ও হাসপাতালের দিকে যাচ্ছি এবং পরবর্তীতে বিস্তারিত তথ্য জানাবো।