নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ড্রাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন একজন। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নুরপুর গ্রামের মাংরা উরাওয়ের ছেলে সঞ্চু উরাও (৪৮), জুটুয়া পাহানের ছেলে বিপুল পাহান (২২), খোকা পাহানের ছেলে বীরেন (৫০) এবং মৃত নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান (২৪) এবং অনিল পাহানের ছেলে বিপ্লব (২২)।