আয়কর বার্তা রিপোর্ট:
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ পরিচালনার লক্ষ্যে বরিশাল মহানগর নির্বাচন পরিচালনা কমিটি গত ১৭ জানুয়ারি গঠন করা হয়। বরিশাল সদর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে ২৯ জানুয়ারি বরিশাল সদরের বিভিন্ন এলাকায় ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন সংগঠনের নেতাকর্মীরা।
প্রচারণায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল বিভাগ নির্বাচন পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. কামাল হোসেন, বরিশাল মহানগর আহ্বায়ক মাহমুদ শাহরিয়ার বাপ্পি, সদস্য সচিব মো. কাজী সজলসহ মহানগরের নেতৃবৃন্দ।
এদিকে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল মহানগর নির্বাচন পরিচালনা কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মাহমুদ শাহরিয়ার বাপ্পি। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট এনামুল হক চিশতি অনুপকে।
যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে আতিকুর রহমান তুহিন, আসাদুল ইসলাম খান বাপ্পি, উজ্জল বাড়ৈ, মো. তানভীর ইসলাম খান, ইঞ্জি. মো. নায়েব মাহমুদ (বিএসসি), নূর মো. সজল, ডা. মো. জাহিদুল ইসলাম (এমবিবিএস), আরিফুর রহমান সেতু, মো. আরাফাত হোসেন, এম আর নাহিদ, মো. মেহেদি হাসান, বখতিয়ার উদ্দীন মুন, শেখ মারুফ আলম নয়ন, মো. ইয়ার হোসেন টুটুল, মো. আবিদ হোসেন রুবেল, মো. সাফিন খান তামিম, কাজী সাহাদত হোসেন, মো. সজীব কাজী, জাহাঙ্গীর হোসেন গাজী ও রফিকুল ইসলাম সোহেল।কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মো. কাজী সজল এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন স্থপতি নূরুল হাসান সাক্ষর।