প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬, ০৮:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারা দেশে হাম-রুবেলার টিকাদান শুরু সোমবার

আয়কর বার্তা রিপোর্ট: সোমবার (২০ এপ্রিল) থেকে ঢাকাসহ সারাদেশে হাম রুবেলার টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। সোমবার প্রায় ১১ লাখ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

দেশে হাম ও হাম সন্দেহে মৃত্যুর পরিমাণ হঠাৎ বেড়ে যাওয়ায় হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন চালু করে সরকার। হামের টিকার জরুরি এই ক্যাম্পেইন শুরু হয়েছিল গত ৫ এপ্রিল।

এর আগে ঝূঁকিপূর্ণ ১৮ জেলার ৩০ উপজেলা, ১৪ পৌরসভা ও চার সিটি কর্পোরেশনে টিকা দেওয়া হয়েছিল। এখন এর বাইরের এলাকাগুলোতেও টিকা দেওয়া হবে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির বা ইপিআই’র কর্মকর্তারা জানান, এ কর্মসূচির আওতায় ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী প্রায় এক কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়া হচ্ছে।

কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশু এমআর টিকা পাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়