প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা ট্যাকসেস বারের  সভাপতি দুলাল, সম্পাদক আশরাফ

আয়কর বার্তা রিপোর্ট:
ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ২০২৬-২০২৭ এ সভাপতি হয়েছেন মো: মিজানুর রহমান (দুলাল) ১৮৫৫ ভোট এবং সাধারণ সম্পাদক আশরাফ হোসেন খান ১৯০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গত ২২ ও ২৩ এপ্রিল রাজস্ব ভবন, কাকরাইলে অবস্থিত অ্যাসোসিয়েশনের দফতরে নিবন্ধিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে দুই দিনব্যাপী এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে গতকাল ফলাফল ঘোষণা করা হয়। এতে বিপুল ভোটে বিজয়ী হয়েছে দুলাল-আশরাফের নীল প্যানেলের প্রার্থীরা। ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ সালের নবনির্বাচিত কার্যনিবাহী কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার মুজিবুর রহমান ভূঁইয়া।

নির্বাচিত অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি এ কে এম শহিদুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দিতা), সহ-সভাপতি মো. আবুল কালাম মজুমদার (বিনা প্রতিদ্বন্দিতা), কোষাধ্যক্ষ হেলাল-ই-আজম (১৭৩০ ভোট), সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান (১৭৯০ ভোট), সহ সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন (১৬০৩ ভোট), লাইব্রেরি সম্পাদক মো. মাসুদুর রহমান মিঞা (১৬০৭ ভোট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. নুরুল ইসলাম সুজন (১৬২২ ভোট), সমাজকল্যান সম্পাদক মো. খলিলুর রহমান (১৬৪৫ ভোট)এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সম্পাদক মোহাম্মদ মনিরুল হক (১৫৪৩ ভোট)নির্বাচিত হন। কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে-মোঃ আবু সাঈদ (লিমন) ১৬৫৩ ভোট, আনোয়ার হোসেন (১৬০৯ ভোট), মিসেস রুপালী আক্তার (১৫২৬ ভোট), আতিকুর রহমান (১৫২৩ ভোট), মো. আলাউদ্দিন (১৫১৪ ভোট),  এফএম আসাদ উল্লাহ খান জীবন (১৫০৯ ভোট),  মো. ইকবাল হোসেন (১৪৭২ ভোট), মির্জা এ. রহিম (১৪৬৯ ভোট), মোহাম্মদ দেলোয়ার হোসেন (১৪৫৪ ভোট) মোহাম্মদ সোলেমান (১৪২০ ভোট),  মো. কেনান হাওলাদার (১৩৮৫ ভোট)ও মো. আবু নাছের মজুমদার মেজবাহ (পদাধিকারবলে)।
এ নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত নীল প্যানেল, জামায়াতে ইসলাম সমর্থিত সবুজ প্যানেল এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত লাল-সবুজ প্যানেল। উল্লেখ্য, ২০১৮ সালের পরে এবারেই প্রথম ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়