আয়কর বার্তা রিপোর্ট: বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ সালের নির্বাহী পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সদস্য আহসান হাবিব। মহাসচিব নির্বাচিত হয়েছেন কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মহিদুল হাসান।
শুক্রবার (২৪ এপ্রিল) আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাল্টিপারপাস হলে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ও আয়কর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর কমিশনার কবীর উদ্দিন মোল্লা, মো. শাহ্ আলী ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া যুগ্ম মহাসচিব হয়েছেন কর কমিশনার মুহাম্মদ মুঈনুল ইসলাম ও অতিরিক্ত কর কমিশনার মো. জাফর ইমাম।
কোষাধ্যক্ষ পদে কর কমিশনার মো. মাহমুদুল হাসান ভূঁইয়া, দপ্তর সম্পাদক পদে যুগ্ম কর কমিশনার মো. ফারজানুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক পদে উপ কর কমিশনার মো. ফিরোজ কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে যুগ্ম কর কমিশনার দীপক কুমার পাল, সহ-প্রচার সম্পাদক পদে উপ কর কমিশনার এনামুল ইসলাম, গবেষণা সম্পাদক পদে অতিরিক্ত কর কমিশনার মো. মনিরুজ্জামান, সহ-গবেষণা সম্পাদক পদে উপ কর কমিশনার মো. ফারুক হোসেন, সমাজকল্যাণ সম্পাদক পদে যুগ্ম কর কমিশনার মো. আবু মুসা, সহ-সমাজকল্যাণ সম্পাদক পদে উপ কর কমিশনার নুরুল হুদা ভূইয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে অতিরিক্ত কর কমিশনার ওয়াকিল আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে উপ কর কমিশনার তৌহিদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক পদে যুগ্ম কর কমিশনার মোছা. ফাতেমা খাতুন, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে উপ কর কমিশনার নাজমুন নাহার, ক্রীড়া সম্পাদক পদে অতিরিক্ত কর কমিশনার মো. আব্দুল মালেক, সহ-ক্রীড়া সম্পাদক পদে সহকারী কর কমিশনার এ. মঈন খন্দকার নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কমিটির নির্বাহী নির্বাচিত সদস্য নির্বাচিত হয়েছেন কর কমিশনার মো. শহিদুল ইসলাম, শেখ মো. মনিরুজ্জামান, মোহাম্মদ আবদুর রকিব, মো. মাসুদুর রহমান মাসুদ, মো. মনিরুজ্জামান, মোহা. আব্দুস সালাম, অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, মো. মোসাদ্দেক হুসেন, মোহাম্মদ তারিক ইকবাল, মোহাম্মদ মাসুম বিল্লাহ, রিগ্যান চন্দ্র দে, যুগ্ম কর কমিশনার আলাউদ্দীন আহমেদ, মুসতবা ইশতিয়াক আহমদ, মাফরোজ সুলতানা ইমা, মোছা. ফাতেমা খাতুন, সরদার মো. আবু হেলাল, দীপক কুমার পাল, মুসতবা ইশতিয়াক আহমদ, উজ্জ্বল কুমার সরদার, উপ কর কমিশনার কাজী রুকাইয়া সুলতানা, মো. জহিরুল ইসলাম ভূইয়া, নুরুন্নাহার শিফা, মো. মফিজুর রহমান, মো. একরামুল হক, এস এম আব্রাহাম লিংকন ও সহকারী কর কমিশনার তামজিদ ইয়ামিন, তন্ময় সরকার, তানজিনা সুলতানা, এম এ আহাদ, খন্দকার, সানজানা সালসাবিল মম ও আব্দুল আহাদ।