প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬, ০৮:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর

আয়কর বার্তা রিপোর্ট: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ত্রিশাল শাখা আব্দুর রশিদ চেয়ারম্যান মার্কেট, হোল্ডিং নং ৪১৭০, মেইন রোড, ওয়ার্ড নং ০২, ত্রিশাল পৌরসভা, ত্রিশাল, ময়মনসিংহে স্থানান্তর করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে নতুন স্থানে শাখার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ সাঈদ উল্লাহ এবং সভাপতিত্ব করেন ময়মনসিংহ জোনপ্রধান আনিছুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ত্রিশাল শাখার প্রধান আনোয়ার হোসাইন। এসময় গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়