মো: জসীম উদদীন :
বৃহস্পতিবার (১২ মার্চ)দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানকে মন্ত্রী হিসেবে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সদ্য শপথ নেওয়া টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খানকে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলালকে অতিরিক্তভাবে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অভিপ্রায় অনুযায়ী মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন।
সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হওয়ার পর সাংবিধানিক কারণে তারা আর মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে পারেন না। ফলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলালের ওপর অতিরিক্তভাবে ন্যস্ত করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহম্মেদ আজম মুক্তযিুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি রমিজ উদ্দিন আহম্মেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মো: আব্দুল মতিন, বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট রমিজ উদ্দিন আহম্মেদ, মহাসচিব অ্যাডভোকেট মো: মাজম আলি, ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশের সভাপতি এ এইচ এম মাহবুবুস সালেকিন, সাধারণ সম্পাদক মো: আবু নাছের মজুমদার মেজবাহ।
বরিশাল বিভাগীয় কর কর আইনজীবী সমিতি, ঢাকা-এর সভাপিতি মো: মিজানুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক এ ইউ আহম্মেদ মিঠু, ভোলা ট্যাকসেস বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আবুল বাসার, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সোহেল, বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম (ভোলা ইউনিট) সভাপতি হেলাল উদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: জসীম উদদীন। আয়কর আইনজীবী সংগঠন ও পেশাজীবী মহল আশা প্রকাশ করেছেন, সংসদে তার উপস্থিতি কর আইন সংস্কার, কর প্রশাসনের স্বচ্ছতা বৃদ্ধি এবং করদাতাবান্ধব নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর–বাসাইল) আসন থেকে বিপুল ভোটে আয়কর আইনজীবী অ্যাডভোকেট আহমেদ আযম খান নির্বাচিত হন।