আয়কর বার্তা রিপোর্ট: চলতি মাসের প্রথম ১১ দিনে দেশে এসেছে ১৯২ কোটি বা ১.৯২ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১৭ কোটি ৪৫ লাখ ডলার রেমিট্যান্স। বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চলতি মার্চের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার।
আর গত বছরের একই সময়ে এসেছিল ১৩৩ কোটি ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৪৩৭ কোটি ৪০ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২৩ দশমিক ২০ শতাংশ।