নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ। যেখানে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।
আজ শনিবার মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলবে দুদল। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি মাঠে গড়ানোর কথা।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
এই ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। প্রথম ম্যাচে খেলা তানজিম হাসান পিঠের চোটে আজকের ম্যাচে নেই। তার জায়গায় দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন,মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও রিপন মন্ডল।