প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ০৭:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পের্টস ডেস্ক

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার ফাইনালে ওঠার পথে একমাত্র জয়সূচক গোলটি করেন মোহাম্মদ মানিক। ম্যাচের শুরু থেকেই বলের দখল ও মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় বাংলাদেশ। ফয়সাল-মোর্শেদদের আক্রমণে চাপে পড়ে নেপাল।

সেই চাপের ফল আসে ১১তম মিনিটে। বক্সের সামান্য বাইরে থেকে মোর্শেদের বাড়ানো চিপে দুর্দান্ত হেডে জাল খুঁজে নেন মানিক। গোলের পরও আক্রমণ থামায়নি বাংলাদেশ। এক মিনিট পরই ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি হয়।

কাউন্টার অ্যাটাকে একক প্রচেষ্টায় প্রতিপক্ষের ডি-বক্সের কাছে পৌঁছে যান ইউসুফ আলি। তার পাস থেকে বক্সে বল পেয়ে গোল করেন রোনান, তবে অফসাইডের কারণে সেটি বাতিল হয়। এরপরও একাধিক আক্রমণ করে বাংলাদেশ, তবে আর গোলের দেখা মেলেনি। অন্যদিকে, নেপাল ম্যাচে ফেরার চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল দৃঢ়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়