প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা কী, জানালেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক

বিদেশে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে বড় বাধা দালাল চক্র বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে এই খাতকে দালালমুক্ত করতে না পারলে উন্নতি সম্ভব নয় বলেও জানান তিনি।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘শ্রমশক্তি রপ্তানির পুরোটাই দালাল বেষ্টিত। পদে পদে দালালদের প্রতারণার জন্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই শ্রমশক্তি রপ্তানি খাতকে দালালমুক্ত করতে না পারলে উন্নতি সম্ভব নয়।’

পৃথিবীতে তারুণ্যের অভাব উল্লেখ করে ড. ইউনূস বলেন,‘আমরা তারুণ্যের খনি।এটা সোনার চেয়েও দামি। সারা পৃথিবীকে আমাদের কাছে আসতে হবেই, এত তরুণ জনশক্তি আর কোথাও নাই।’

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের কল্যাণে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

  • সর্বশেষ