প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬, ০৪:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্পিকারের স্ত্রীর মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

অনলাইন ডেস্ক:

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (২৮ মার্চ) ডা. শফিকুরের ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ শোকবার্তা জানান তিনি।

পোস্টে জামায়াত আমির লেখেন, ‘জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালের সংবাদে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি লেখেন, ‘আমি মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছি, তিনি যেন তার নেক আমলসমূহ কবুল করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন।’

স্পিকার হাফিজ উদ্দিন আহমদসহ শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি। তিনি বলেন, ‘মহান আল্লাহ তাদের এ কঠিন শোক সহ্য করার ধৈর্য ও শক্তি দান করুন। আমিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়