প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ

আয়কর বার্তা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি ও তাদের জোট। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ১৬৬টি আসনে জয়লাভ করেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে বিভিন্ন আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। 

বিএনপি সূত্র জানিয়েছে, দলটির চেয়ারম্যান তারেক রহমান সরকারের নেতৃত্ব দেবেন।

ফলে প্রায় ৩৫ বছর পর আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ।
ফলে প্রায় ৩৫ বছর পর আবারও একজন পুরুষইতিহাস বলছে, সর্বশেষ ১৯৮৮ সালে পুরুষ প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ। ১৯৯০ সালের পর থেকে দেশে আর কোনো পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেননি। দীর্ঘ সময় ধরে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়