প্রকাশিত : ০১ জুন, ২০২৬, ০৪:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান

আয়কর বার্তা রিপোর্ট  :পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। 

প্রধানমন্ত্রী বরাবর দেওয়া পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভা গঠন করা হয়। সে সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় দায়িত্ব পান দীপেন দেওয়ান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়