প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ০৯:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার

আয়কর বার্তা রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ও বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেজবাহ উদ্দীন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আবু সাঈদ হত্যা মামলার প্রথম আসামি ও ১০ বছরের সাজাপ্রাপ্ত ড. হাসিবুর রশীদ বাচ্চুকে মোহাম্মদপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে চারদিন পর ৯ আগস্ট পদত্যাগ করেন অধ্যাপক হাসিবুর রশীদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়