আয়কর বার্তা রিপোর্ট: আন্ত জেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটে বাসযাত্রীদের জন্য নতুন নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর রুটেও পুনর্নির্ধারিত ভাড়ার তালিকাও প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিআরটিএর ওয়েবসাইটে নতুন ভাড়ার তালিকা প্রকাশ করা হয়।
গাবতলী রুট :
এই রুটের আওতায় ঢাকা থেকে পঞ্চগড়ে চলাচল করা ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫ টাকা।
পাশাপাশি এই রুটের ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৮১ টাকা। রংপুর রুটে ৫১ আসনের বাসের ভাড়া ৭৫১ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯১১ টাকা। দিনাজপুর রুটে ৫১ আসনের বাসে ৯৭৪ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৪১ টাকা।
গাবতলী থেকে ঝিনাইদহ রুটে চলাচল করা ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০১ টাকা।
এই রুটে ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৩৯ টাকা। গাবতলী থেকে রাজশাহী রুটে চলাচল করা ৫১ আসনের বাসে ভাড়া পড়বে ৭৭৭ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া ৯৯১ টাকা। গাবতলী থেকে মেহেরপুর রুটে চলাচল করা ৫১ আসনের বাসে ভাড়া ৭৭৬ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯৮১ টাকা।
সায়েদাবাদ রুট :
এই রুটের আওতায় ঢাকার সায়েদাবাদ থেকে চট্টগ্রাম রুটে চলাচল করা ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০৪ টাকা।
এই রুটে ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৫২ টাকা। সায়েদাবাদ থেকে কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ৯০০ টাকা ও ৪০ আসনের বাসের ভাড়া ১ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। সায়েদাবাদ থেকে সিলেট রুটে চলাচল করা ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৮০ টাকা। পাশাপাশি এই রুটে চলাচল করা ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭৪০ টাকা।
সায়েদাবাদ থেকে বরিশাল রুটে ৫১ আসনের বাসে ৪৬৪ টাকা ও ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৯২ টাকা।
সায়েদাবাদ থেকে খুলনা রুটে ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৪১ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া পড়বে ৬৯০ টাকা। এছাড়া সবচেয়ে দীর্ঘ রুট সায়েদাবাদ থেকে টেকনাফে চলাচল করা ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৭ টাকা। পাশাপাশি এই রুটে ৪০ আসনের বাসের ভাড়া পড়বে ১ হাজার ৩৩৫ টাকা