প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ০৭:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাল কাগজপত্র জমা দিলে বাতিল হবে শেনজেন ভিসার আবেদন

আয়কর বার্তা রিপোর্ট: 
দূতাবাসে জমা দেওয়া জাল কাগজপত্র নিয়ে কড়া হুঁশিয়াড়ি দিয়েছে ঢাকাস্থ শেনজেনভুক্ত দেশের দূতাবাস। দূতাবাসগুলো জানিয়েছে, জাল জাগজপত্র জমা দিলে শেনজেন ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হবে।

সোমবার (৩০ মার্চ) ঢাকার শেনজেনভুক্ত দেশের দূতাবাসগুলোর পক্ষ থেকে জার্মান দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস ভিসা আবেদনকারীদের উদ্দেশে বলেছে, আপনার আবেদনের সঙ্গে শুধুমাত্র মূল এবং অপরিবর্তিত কাগজপত্র জমা দিন।

জাল বা কারসাজি করা কাগজপত্র জমা দিলে আপনার আবেদনটি প্রত্যাখ্যান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়