আয়কর বার্তা রিপোর্ট:
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল বুধবার (১১ মার্চ ২০২৬) রাজধানীর তোপখানা রোডের ট্রপিকানা টাওয়ারের লেভেল-৫ এ ফেনী সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
সম্মেলনে মোঃ নূরুল ইসলামকে সভাপতি এবং মোঃ মোজাহিদুল ইসলাম সেলিমকে মহাসচিব করে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম, জাকির হোসেন কামাল, মোঃ মাহবুবুর রহমান এবং এ কে এম এহসানুল হক, পরিষদের সভাপতি মোঃ নূরুল ইসলাম ও মহাসচিব মোঃ মোজাহিদুল ইসলাম সেলিম ও কার্যকরী সভাপতি মো: হোছাইনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে মহাসচিব মোঃ মোজাহিদুল ইসলাম সেলিম ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতদের মধ্যে রয়েছেন-কার্যকরী সভাপতি মোঃ হোছাইন, সিনিয়র সহসভাপতি কাজী জহিরুল ইসলাম, সহ-সভাপতি মুহা. জাকির হোসেন, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ সাইদুল ইসলাম তালুকদার, হান্নান সরদার ও গাজীউর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ ওবায়দুল ইসলাম রবি, যুগ্ম-মহাসচিব আশিকুল হক শহীদ, মোঃ মিলন মোল্লা, আবুল হাসনাত, মোঃ মোশারফ হোসেন রতন, মোঃ নজরুল ইসলাম, মোঃ আরিফুল ইসলাম, মোঃ বেলাল হোসেন এবং মোঃ হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক, মোঃ মোফাচ্ছেল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হাসান, অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সহ-অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ শামীম আহম্মেদ, সহ-দপ্তর সম্পাদক মোঃ রুহুল আমিন, আইন বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক মোঃ ইকবাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা সাজিয়া কোরাইশি, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন সুলতানাসহ ৭১ জনকে নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে।