আয়কর বার্তা : বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর(অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। এরপর ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের নাম প্রস্তাব করা হয়। তাকে সমর্থন দেন হুইপ এড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
আশরাফ উদ্দিন নিজান (লক্ষ্মীপুর- ৪ ) দুলুর প্রস্তাবকে সমর্থন করেন। এরপর কায়সার কামালকে ডেপুটি স্পিকার পদে হ্যাঁ ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়। এরপর অধিবেশন ৩০ মিনিটের বিরতি দেয়া হয়। এর আগে অধিবেশনে সভাপতিত্ব করেন ড. খন্দকার মোশাররফ হোসেন।