আয়কর বার্তা রিপোর্ট:
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের সফল ও উদীয়মান নারী উদ্যোক্তাদের স্বীকৃতি দিতে মর্যাদাপূর্ণ “সাহসিকা ৪.০ নারী উদ্যোক্তা পুরস্কার ২০২৬” অনুষ্ঠান ৮ মার্চ ২০২৬ রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
মোট ৮ টি ক্যাটাগরিতে ৮ জন নারী উদ্যোক্তাকে সফলভাবে ব্যবসা পরিচালনা, উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সাহসিকা-নারী উদ্যোক্তা সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও “বাংলাদেশি ফ্ল্যাগ গার্ল” হিসেবে পরিচিত ১৮৪ টি দেশ ভ্রমণকারী নাজমুন নাহারকে সাহসিকা-বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ড. এ. জেড. এম. জাহিদ হোসেন এমপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক রেজাউল করিম ও বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা মাহিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর (গ্রেড-১) এবং সাহসিকার উপদেষ্টা মোঃ আমজাদ হোসেন খান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লেখক, পরামর্শক ও সাহসিকা উদ্যোগের প্রধান সমন্বয়ক নাজমুল হুদা।
“ব্যবসার অন্তরালের গল্প: টেকসই প্রবৃদ্ধির জন্য কৌশল ও দক্ষতা” শীর্ষক প্যানেল আলোচনায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. শুচিতা শারমিন, নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর চিফ কমিউনিকেশন অফিসার জিশান কিংশুক হক, আইসিটি কেয়ারের প্রতিষ্ঠাতা ও বিজনেস কোচ মোঃ শৌভিকুর রহমান, ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক রুবাবা দৌলা। সেশনটি সঞ্চালনা করেন জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল প্রেসিডেন্ট এবং সিটিব্যাংক এনএ-এর ভাইস প্রেসিডেন্ট সুবাহ আফরিন।
স্বপ্নশীলন এর উদ্যোগে সাহসিকার ৪.০ এর আয়োজন সহযোগী ছিল উইমেন এন্ড ইকমার্স ট্রাস্ট, জেসিআই ঢাকা ওয়েস্ট, ই-ক্লাব উইমেন্স ফোরাম ও আইসটি কেয়ার।