প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ১০:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একাদশ বিসিএস ফোরামের সভাপতি ফরিদুল, সম্পাদক ইহসানুল

আয়কর বার্তা রিপোর্ট:
একাদশ বিসিএস ফোরাম-এর নির্বাহী কমিটির বর্ধিত সভা ১ মার্চ বিকেল ৪টায় রাজধানীর বিয়াম মিলনায়তন, ইস্কাটনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।
সভায় আলোচ্যসূচি অনুযায়ী বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে ড. মো. ফরিদুল ইসলাম, সচিব (অবসরপ্রাপ্ত) সভাপতি এবং এ কে এম ইহসানুল হক, সচিব (অবসরপ্রাপ্ত) সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সহ-সভাপতি-১ হিসেবে অধ্যাপক আব্দুল হানিফ টাবলু, সাবেক ভাইস প্রিন্সিপাল, ঢাকা মেডিকেল কলেজ নির্বাচিত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দফতর সম্পাদক এ. এ. এম. হায়াতুল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়