প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীসহ বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত

আয়কর বার্তা  ডেস্ক: রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টার কিছুক্ষণ আগে মাঝারি মাত্রারএ ভূমিকম্প অনুভূতি হয়। 

আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মোনিওয়া শহর থেকে প্রায় ১১০ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় ৭৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

এর আগে গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।

  • সর্বশেষ