প্রকাশিত : ০২ মে, ২০২৬, ০৮:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবুগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারকে খাদ্য সহায়তা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মুশুরিয়া সরকারি আবাসনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে মাধবপাশা সমাজ উন্নয়ন পরিষদ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
সংগঠনের সদস্য মো. ফাইজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সহ-সভাপতি সৈয়দ আলতাফ হোসেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ রফিকুল ইসলাম রানা, বরিশালের কলেজ রো মসজিদের খতিব মাওলানা কাওসার হামিদ, সংগঠনের উপদেষ্টা সৈয়দ আলী হোসেন লাভলু, সেক্রেটারি বাকের হোসেন, সাংগঠনিক সম্পাদক হানিফ তালুকদার, অর্থ সম্পাদক আবু তালেব এবং সদস্য কামাল হোসেন মোল্লা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের প্রত্যেককে প্রায় ৪০ কেজি করে খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এতে ছিল চাল ২৫ কেজি, তেল ২ কেজি, আলু ৫ কেজি, পেঁয়াজ ২ কেজি, রসুন ৫০০ গ্রাম, চিনি ১ কেজি, ডাল ১ কেজি, আটা ১ কেজি, হুইল পাউডার ৫০০ গ্রাম, মুড়ি ১ কেজি, চা-পাতা ৫০ গ্রাম, হলুদের গুঁড়া ৫০০ গ্রাম এবং মরিচের গুঁড়া ৫০০ গ্রাম। উল্লেখ্য, গত ২৪ এপ্রিল বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়