প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ০৩:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১০

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার নলকা ইউনিয়নের সড়কে এ ঘটনা ঘটে। হতাহতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কের ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়