প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ০৫:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে চরমোনাই মাহফিলের লঞ্চডুবি

বরিশাল প্রতিনিধি: বরিশালের চরমোনাইয়ের বাৎসরিক মাহফিলকে কেন্দ্র করে একটি রিজার্ভ করা লঞ্চডুবির ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভাটার টানে পানি নামতে শুরু করতেই হঠাৎ কাত হয়ে পড়ে রিজার্ভ লঞ্চ ‘মানিক-০৪’। কিছুক্ষণের মধ্যেই ধীরে ধীরে ডুবে যায় লঞ্চটি।

 
বুধবার দুপুরের দিকে বরিশালের চরমোনাই ঘাট এলাকায়। তবে স্বস্তির বিষয়, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

লঞ্চ সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার (৩১ মার্চ) রাতে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা লঞ্চটি ভোরে চরমোনাই পৌঁছে যাত্রী নামিয়ে ঘাটে নোঙর করে রাখা হয়েছিল। তখনও পরিস্থিতি স্বাভাবিক ছিল।

 
কিন্তু ভাটার সময় পানি দ্রুত নেমে গেলে লঞ্চটির পেছনের অংশ নিচে বসে যায়। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে কাত হয়ে ডুবে যায় পুরো লঞ্চ।

 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, লঞ্চটি যথেষ্ট মজবুতভাবে বেঁধে রাখা হয়নি। ফলে পানির স্তর কমার সঙ্গে সঙ্গে এটি নিয়ন্ত্রণ হারায়।

 
নদীর তলদেশের সঙ্গে পেছনের অংশ আটকে যাওয়ায় সামনের দিক ভেসে থাকে কিছুক্ষণ, পরে সেটিও ডুবে যায়। ঘটনার সময় লঞ্চে কোনো যাত্রী বা কর্মী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। তবে লঞ্চের ভেতরে রাখা মুসল্লিদের কিছু সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

 

চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ বলেন, ‘লঞ্চটি যাত্রী নামানোর পর খালি অবস্থায় ছিল। ভাটার কারণে পানি কমে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়