আয়কর বার্তা : দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালসমূহের আদালত ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট। রবিবার (৫ এপ্রিল) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রধান বিচারপতির নির্দেশে হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শফিকুর রহমান এই বিজ্ঞপ্তি জারি করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নতুন সূচি অনুযায়ী সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কোর্ট চলবে।