প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট

অনলাইন ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে তার প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করেছেন ঢাকা-১১ আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ। সোমবার (৯ ফেব্রুয়ারি) হাইকোর্টে এ রিট করা হয়।

 

রিটে শামীম আহমেদ বলেন, নাহিদ ইসলাম ক্যারিবীয় অঞ্চলের একটি দ্বীপ দেশ ডোমেনিকার নাগরিক। তিনি ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী।

রিটে সিইসি, সচিব, রিটার্নিং অফিসার ও নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে। আবেদনে বলা হয়, ২০২৫ সালের ২০ এপ্রিল সরকারের উপদেষ্টা থাকাকালীন নাহিদ ইসলাম ডোমেনিকার নাগরিকত্ব নেন। তিনি নির্বাচনি হলফনামায় তথ্য গোপন করেছেন।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

গুলশান এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ এবং সবুজবাগ এলকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে ঢাকা-১১ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন। নারী  ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন। তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার রয়েছেন।

  • সর্বশেষ