প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ০৩:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃষ্টিতে ভিজল রাজধানী

আয়কর বার্তা ; পঞ্জিকার পাতায় ফাল্গুন মাসের অর্ধেক পার হয়েছে দুই দিন আগেই। আজ বাংলা মাসের ১৭ তারিখ। প্রতিদিনই সারা দেশে তাপমাত্রা বাড়ছে। টানা কয়েক মাস বৃষ্টি না হওয়ায় রাজধানীতে বৃষ্টিপাত ছিল বহুল কাঙ্ক্ষিত।

অবশেষে হালকা বৃষ্টিতে ভিজল রাজধানী। এটাই এই মৌসুমে ঢাকায় প্রথম বৃষ্টিপাত।

আজ সোমবার (২ মার্চ) দুপুর ২টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। তবে এর স্থায়িত্ব বেশি সময় ছিল না।

এদিন রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

এদিকে কয়েক দিনের মধ্যে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতে সামান্য কমতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়