প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬, ০৬:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অশ্লীল’ গানে বিতর্কের মুখে নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক :

কন্নড় ছবি ‘কেডি : দ্য ডেভিল’ মুক্তির আগেই বিতর্কে জড়ালেন নোরা ফাতেহি। সম্প্রতি প্রকাশিত ছবির গান ‘সারকে চুনার তেরি সারকে’ ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা।

গানটি মুক্তির পরই দ্রুত ভাইরাল হলেও এর কথার দ্ব্যর্থবোধক ও অশ্লীল ইঙ্গিত নিয়ে ক্ষুব্ধ হয়েছেন অনেকেই। সামাজিক মাধ্যমে কেউ একে ‘চরম অশ্লীলতা’ বলে আখ্যা দিচ্ছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন—‘২০২৬ সালে এমন গান কিভাবে তৈরি হয়?’ এমনকি একাংশ গানটি নিষিদ্ধ করার দাবিও তুলেছেন।

তবে সমালোচনার মাঝেও অনেকে নোরা ফাতেহি-র নাচের প্রশংসা করেছেন, যা বিতর্ককে আরও দ্বিমুখী করে তুলেছে।

এদিকে, গানটি নিয়ে সরব হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আরমান মালিক-ও। বিস্ময় প্রকাশ করে তিনি জানিয়েছেন, গানটি শুনে তিনি প্রায় ভাষা হারিয়ে ফেলেছেন।

আরমান তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলছি।

আমি কি ঠিক শুনছি! নিশ্চিত হওয়ার জন্য আমি গানটি আরও একবার চালাতে বাধ্য হয়েছিলাম।’

 

সব মিলিয়ে, ছবির মুক্তির আগেই গানকে কেন্দ্র করে তৈরি হয়েছে তুমুল আলোচনা ও বিতর্ক—যা ‘কেডি: দ্য ডেভিল’-এর প্রতি দর্শকদের আগ্রহ যেমন বাড়াচ্ছে, তেমনি সমালোচনাও টানছে সমানতালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়