প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরীর রূপকথার সংসার

বিনোদন প্রতিবেদক

 ২১ ফেব্রুয়ারি ২০২৬

নানা চড়াই-উতরাই পেরিয়ে বর্তমানে দুই সন্তানকে নিয়ে সাজানো-গোছানো ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির ছোট্ট পরিবার। কাজ আর সন্তানদের নিয়ে কাটছে তার দিন। নিজের সংসারকে রূপকথার সংসার বলেছেন এই চিত্রনায়িকা। সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের ব্যক্তিগত জীবন ও সংসার প্রসঙ্গে পরী মণি বলেন, ‘পরীর সংসার রূপকথার মতো যাচ্ছে।’

পরী মণি জানান, সন্তানদের ঘিরেই তার দিন-রাত, ব্যস্ততা আর আনন্দ। পাশাপাশি তার বাসায় আছে একটি পোষা প্রাণী। সেও সংসারেরই এক গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছে। আর আছে তার প্রিয় নানুভাইয়ের স্মৃতি। পরী মণির কথায়, ‘দুই বাচ্চা, আমার বাসায় একটা পেট আছে। আর আমার নানুভাইয়ের স্মৃতি। এই তো, এভাবেই চলছে আমার সংসার।’

এদিকে কাজের ক্ষেত্রেও থেমে নেই পরীমণি। সম্প্রতি তিনি ‘ডোডোর গল্প’ নামের একটি সিনেমার শুটিং শেষ করেছেন। বছরের শুরুতে ‘গোলাপ’ নামের আরেকটি সিনেমার ঘোষণা এলেও এখনও শুটিং শুরু হয়নি।

এ ছাড়া ২০২০ সালে কয়েক দিনের শুটিং শেষে আটকে যাওয়া ‘প্রীতিলতা’ ছবির কাজও আবার শুরু হতে পারে বলে জানা গেছে। তবে শুটিং শুরু না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে নিশ্চিত করে কিছু বলতে চান না সংশ্লিষ্টরা।

 

 

 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়