আয়কর বার্তা : জাতীয় সংসদ নির্বাচন ও পূজার ছুটি মিলিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা পাঁচ দিন বন্ধ থাকবে। আগামী ১১-১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ ছুটি মিলবে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনের কারণে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ছুটি ঘোষণা করা হয়েছে। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। এর পরদিন ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
এটি চলতি বছরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রথম বড় ছুটি এবং ছুটির তালিকায় পঞ্চম ছুটিও বটে।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি ও ভোটের দিন ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সরকারি ছুটি রয়েছে। আর শিল্পাঞ্চলের শ্রমিক, কর্মচারীদের জন্য আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।