আয়কর বার্তা রিপোর্ট: আকাশে বজ্রের গর্জন শোনা মাত্রই মানুষের মনে এক ধরনের ভয় ও বিস্ময় জাগে। কিন্তু একজন মুমিনের জন্য এটা শুধু ভয়ের বিষয় নয়, বরং আল্লাহর মহিমা স্মরণের এক বিশেষ মুহূর্ত। কারণ এই বজ্রধ্বনিও আল্লাহর প্রশংসায় তাসবিহ পাঠ করে। তাই আমাদেরও উচিত এসময় বেশি বেশি আল্লাহর তাসবিহ পাঠ করা।
বজ্রধ্বনি শোনামাত্র পঠিতব্য একটি তাসবিহ হলো—
سبحان الَّذي يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ
উচ্চারণ : ‘সুবহানাল্লাজি ইয়ুসাব্বিহুর রায়দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি।’
অর্থ : ‘তিনি মহাপবিত্র, বজ্র প্রশংসা করে যার তাসবিহ পাঠ করে এবং ফেরেশতারাও যার ভয়ে (তাসবিহ পাঠ করে)।’
হাদিস : আব্দুল্লাহ ইবনে জুবায়ের (রা.) যখন বজ্রের আওয়াজ শুনতেন, তখন কথাবার্তা বন্ধ করে এই তাসবিহ পাঠ করতেন। আর বলতেন, এটা পৃথিবীবাসীর জন্য ভয়ংকর এক সতর্কবার্তা।