অনলাইন ডেস্ক ; ওয়াশিংটনে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশ ভোজের অনুষ্ঠানে গুলির ঘটনার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করেছেন, এই হামলা তাকে ইরান যুদ্ধ থেকে বিরত রাখতে পারবে না। তবে এই ঘটনার সঙ্গে ইরান সংঘাতের সরাসরি কোনো যোগসূত্র থাকার সম্ভাবনা কম বলে তিনি মনে করেন।
শনিবার (২৫ এপ্রিল) হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করা থেকে এই ঘটনা আমাকে আটকাতে পারবে না।