প্রদর্শনীর এবারের আয়োজনে চীন, জাপান, জার্মানি, যুক্তরাজ্য, ভারত, মালয়েশিয়াসহ ১০টি দেশের বিভিন্ন ব্র্যান্ড, ৭০টিরও বেশি কোম্পানি ২০০টি বুথ নিয়ে অংশগ্রহণ করেছে।
আয়কর বার্তা রিপোর্ট: রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী অটোমোটিভ বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬’।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
এটির আয়োজন করেছে ‘কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস গ্লোবাল-ইউএসএ)।
গত ১৮ বছরের ধারাবাহিকতায় আজ থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে।
প্রদর্শনীর এবারের আয়োজনে চীন, জাপান, জার্মানি, যুক্তরাজ্য, ভারত, মালয়েশিয়াসহ ১০টি দেশের বিভিন্ন ব্র্যান্ড, ৭০টিরও বেশি কোম্পানি ২০০টি বুথ নিয়ে অংশগ্রহণ করেছে।
প্রদর্শনীতে আরও রয়েছে আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের মোটর পার্টস এবং বৈদ্যুতিক যান তথা ইলেকট্রিক ভেহিকল (ইভি)।
আন্তর্জাতিক এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমস গ্লোবালের (ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক) প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম. এ. কামাল বিল্লাহ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মহাপরিচালক গাজী এ কে এম ফজলুল হক এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পরিচালক (অর্থ ও হিসাব) ড. অনুপম সাহা।