অনলাইন ডেস্ক:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে গুঞ্জনের মধ্যে তার নতুন একটি ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে অনেক ব্যবহারকারী দাবি করছেন, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে।
গত সপ্তাহে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই নেতানিয়াহুর নিরাপত্তা নিয়ে নানা জল্পনা চলছে। সেই ভিডিওতে নাকি তার এক হাতে ছয়টি আঙুল দেখা গেছে—এমন দাবি করা হয়।
সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যৌথ যুদ্ধ এবং তেহরানের পাল্টা হামলায় পুরো উপসাগরীয় অঞ্চল অস্থিতিশীল হয়ে ওঠে।
আরও পড়ুন
জল্পনা নতুন করে বাড়ে যখন ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি ব্যঙ্গাত্মক ভিডিও পোস্ট করা হয়। সেখানে তাকে রাস্তার পাশের একটি ছোট দোকানে কফি অর্ডার করতে দেখা যায়। এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে এক্সের এআই চ্যাটবট ‘গ্রোক’ এই ভিডিওকে ‘এআই-নির্মিত’ কনটেন্ট বলে দাবি করে।
ভিডিওটিতে দেখা যায়, নেতানিয়াহু ইসরায়েলের জেরুজালেম পাহাড় অঞ্চলের ‘দ্য সাতাফ’ ক্যাফেতে কফি অর্ডার করছেন। তাকে কফি দেওয়ার সময় তিনি বলেন, ‘গ্রেট... ধন্যবাদ।’ এরপর ভিডিওগ্রাফারকে জিজ্ঞেস করেন, ‘তুমি আমাকে কী জিজ্ঞেস করেছিলে?’
যখন তাকে বলা হয় যে গণমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়েছে, তখন তিনি রসিকতা করে বলেন, ‘আমি কফির জন্য মরছি।’
এই ভিডিওটি মূলত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তার মৃত্যুর গুজবের প্রতি ইঙ্গিত করে প্রকাশ করা হয়েছে।