প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৭৪ আফগান সেনা নিহতের দাবি পাকিস্তানের


আয়কর বার্তা  ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলসহ বিভিন্ন শহরে বিমান হামলা ও সামরিক অভিযানে এখন পর্যন্ত ২৭৪ আফগান তালেবান সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। পাশাপাশি অভিযানে আহত হয়েছে আরও ৪ শতাধিক আফগান সেনা।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ‘অপারেশন গাজাব লিল-হক’ নামে চালানো অভিযানে এ পর্যন্ত আফগানিস্তানের ২৭৪ জন তালেবান সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে ৪ শতাধিক।'

তিনি আরও বলেন, ‘কাবুল, কান্দাহার, পাকতিয়া, নানগারহার, খোস্ত ও পাকতিকা প্রদেশে মোট ২২টি স্থান হামলার লক্ষ্য ঠিক করা হয়েছিল। এ পর্যন্ত ৭৩টি চৌকি, অন্তত ১১৫টি ট্যাংক, সাঁজোয়া যান ও কামান ধ্বংস করা হয়েছে। ১৭টি চৌকি নিয়ন্ত্রণে নিয়েছে পাকিস্তান।’

তবে সংঘাতে এখন পর্যন্ত ১২ পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন তিনি।পাশাপাশি বেসামরিক কোথাও হামলা চালানো হয়নি বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়