প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ০৯:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাম প্রতিরোধে ১ লাখ ৭৫ হাজার ইউরো দিবে ইইউ

আয়কর বার্তা রিপোর্ট: বাংলাদেশে হামের রোগ প্রতিরোধের প্রচেষ্টাকে সমর্থনের জন্য মানবিক তহবিল হিসাবে এক লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই অর্থায়নে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহের জনগোষ্ঠী উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানায় ইইউ।

বিবৃতিতে বলা হয়, তাদের এই তহবিল পাবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এই অর্থের মাধ্যমে তারা চলমান টিকাদান কর্মসূচিগুলো অব্যাহত রাখার পাশাপাশি‘স্বাস্থ্যবিধি কিট বিতরণের মতো অন্যান্য প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করবে।
 
সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিবারগুলো তাদের অসুস্থতাজনিত ব্যয় যেমন স্বাস্থ্যকেন্দ্রে পরিবহন বা চিকিৎসার কারণে আয় হ্রাস হতে সহায়তা করার জন্য নগদ অনুদানও পাবে।
 
বিবৃতিতে আরও বলা হয়, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) দুর্যোগ প্রতিক্রিয়া জরুরি তহবিলে (ডিআরইএফ) ইউরোপীয় ইউনিয়নের সার্বিক অবদানের অংশ হিসেবে এই অর্থায়ন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়