প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৩:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একনেকে ৪৫ হাজার কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন


আয়কর বার্তা: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ের ২৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৮৮১ কোটি ৪০ লাখ টাকা, বৈদেশিক ঋণ ৩২ হাজার ১৮ কোটি ৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ২৯১ কোটি ৭৮ লাখ টাকা।

শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর শের-ই-বাংলা নগরের পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন ১৪টি, সংশোধিত ৬টি এবং মেয়াদ বৃদ্ধি করা ৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়