প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ১১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়ক দুর্ঘটনায় আহত রিপন শাহ, নির্বাচনী মাঠে না থেকেও ভোটারদের পাশে

আয়কর বার্তা রিপোর্ট: 

আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রিপন শাহ গত ২৭ ডিসেম্বর মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার একটি হাত ভেঙে যায় এবং কোমরে মারাত্মক আঘাত লাগে। ওইদিনই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ স্থানান্তর করা হয়। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তিনি দীর্ঘ এক মাস ধরে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের শয্যা থেকে ‘আয়কর বার্তা’-কে দেওয়া এক বক্তব্যে রিপন শাহ তার দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা কষ্ট ও সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি বলেন, বিএনপির রাজনীতি করার কারণে বিগত সরকারের আমলে তিনি জেল-জুলুম ও একাধিক মামলার শিকার হয়েছেন। তবুও আদর্শচ্যুত হননি এবং দল ছেড়ে যাননি।

বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে শারীরিক অসুস্থতার কারণে তিনি নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিতে পারছেন না বলে আক্ষেপ প্রকাশ করেন। এ অবস্থায় তিনি আগৈলঝাড়াবাসীর কাছে বিএনপি-সমর্থিত প্রার্থী জহির উদ্দীন স্বপন-এর জন্য দোয়া কামনা করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে মূল্যবান ভোট প্রদানের প্রত্যাশা ব্যক্ত করেন।

রিপন শাহ আরও জানান, তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তৎকালীন সময়ে তরিকুল ইসলাম রিপনের নেতৃত্বে তিনি ছাত্র রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ শুরু করেন। পাশাপাশি জুলাই আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তার উল্লেখযোগ্য ভূমিকার কথাও তুলে ধরেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়