আয়কর বার্তা: ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের ঐক্যের মাধ্যমে ২১৫টি আসনে নির্বাচন করবে জামায়াতে ইসলামী। বাকি ৮৫ আসনে অন্য দলের নেতারা নির্বাচন করবেন। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এ সিদ্ধান্ত বলে জানা গেছে।
এর আগে জামায়াতে ইসলামী ১৭৯ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছিল। ৪৭টি আসন ইসলামী আন্দোলনের জন্য রেখে বাকিগুলো এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, এলডিপি, এবি পার্টি, বিডিপি ও নেজামে ইসলাম পার্টির মধ্যে বণ্টন করা হয়েছিল। তবে ইসলামী আন্দোলন এই জোটে না আসায় তাদের আসনগুলো বাকিদের মধ্যে বণ্টন করা হয়েছে।