আয়কর বার্তা ডেক্স: আইডিয়াল কলেজের দিকে যাওয়ার সময় বাধার মুখে পড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজের ভেতরে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।