ঈদের পর মুক্তি পাচ্ছে নতুন সিনেমা
বিনোদন প্রতিবেদক
২৮ এপ্রিল ২০২৬
দীর্ঘ এক যুগ পরে বড়পর্দায় ফিরছেন অভিনেতা মোস্তফা প্রকাশ। মিজানুর রহমান লাবুর ‘আতরবিবিলেন’ ছবিতে দেখা যাবে তাকে। আগামী ১ মে সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমা। সিনেমাটি নিয়ে নির্মাতা মিজানুর রহমান লাবু জানান, দীর্ঘ প্রস্তুতি ও যত্নের মাধ্যমে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দর্শকরা ছবিটি দেখে সন্তুষ্ট হবেন এবং প্রেক্ষাগৃহে এসে উপভোগ করবেন। প্রকাশ বলেন, ‘এক যুগ অনেকটা সময়। আবার ফিরছি, ভালো লাগছে। এই ছবির গল্প আমাকে টেনেছে বলেই রাজি হয়েছিলাম। দর্শকেরও ছবিটি ভালো লাগবে।’ আতরবিবিলেন ছবির কেন্দ্রীয় চরিত্র আতরবিবি হিসেবে অভিনয় করেছেন ফারজানা সুমি। এ ছাড়াও আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সকাল, সীমান্ত প্রমুখ।