নগ্ন পোশাক পরে সমালোচিত হয়ে প্রায়ই আলোচনা-সমালোচনায় আসেন চ্যাপেল। এবারও তার ব্যতিক্রম হয়নি। গ্র্যামি রেড কার্পেটে পপ গায়িকা চ্যাপেল দেখা যায় একটি স্বচ্ছ, গাঢ় তামাটে রঙের গাউন পরে হাজির হন। তিনি পরেছিলেন মুগলারের পরিচালক মিগুয়েল কাস্ত্রো ফ্রেইটাসের ডিজাইন করা পোশাক।
তার কাস্টম নেগ্লিজি পোশাক এবং ম্যাচিং কেপটি গাঢ় লাল গার্নেটের সিল্ক জর্জেট দিয়ে তৈরি। তিনি পায়ে পরেছিলেন স্ট্র্যাপি হিল, গলায় সোনালি চোকার এবং চোখে ছিল স্মোকি মেকআপ।তার পিঠের খোলা অংশ জুড়ে ছিল ট্যাটু।
গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৭তম আসরে চ্যাপেল ‘বেস্ট নিউ আর্টিস্ট’ পুরস্কার জিতেছিলেন। এ বছর তার জনপ্রিয় গান ‘The Subway’-এর জন্য ‘সেরা পপ সোলো পারফরম্যান্স’ এবং ‘রেকর্ড অফ দ্য ইয়ার’ বিভাগে মনোনীত হয়েছিলেন। তবে বিচারকদের মন ভরাতে পারেন তিনি।
বছর দুই আগে পোশাক নিয়ে বিতর্কের জেরে এক এক পোস্টে লিখেছিলেন, ‘বিখ্যাত ব্যক্তিদের সাথে দুর্ব্যবহার, হয়রানি কোনো স্বাভাবিক ঘটনা হতে পারে না। সব একদমই পাত্তা দেই না।’