আয়কর বার্তা রিপোর্ট:
২০২৫–২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করা যাচ্ছে না। ই-রিটার্ন সিস্টেমে লগইন করার পর বারবার “সিস্টেম সাময়িকভাবে আপনার অনুরোধটি প্রক্রিয়া করতে পারছে না” Error: System is unable to process request temporarily, শীর্ষক ত্রুটি বার্তা প্রদর্শিত হচ্ছে।
জানা গেছে, এ সমস্যা ২০ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর ১টা ৪৫ মিনিট থেকে শুরু হয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত অব্যাহত রয়েছে। এতে করদাতারা অনলাইনে রিটার্ন সাবমিশনে চরম ভোগান্তিতে পড়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে জাতীয় রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তা আয়কর বার্তাকে জানান, একটি অসাধু চক্রের কারণে ইচ্ছাকৃতভাবে সার্ভার অচল রাখা হয়েছে—এমন অভিযোগ রয়েছে। তাঁর ভাষ্যমতে, অনলাইন ব্যবস্থাকে অকার্যকর করে করদাতাদের ম্যানুয়াল রিটার্ন দাখিলে বাধ্য করতেই এ ধরনের অপকৌশল নেওয়া হচ্ছে।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।